উইম্বলডনের ফাইনালে সেরেনা-মুগুরুজা

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১২:০৬
রুশ তারকা মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নারীদের টেনিসের বর্তমানের সেরা খেলোয়াড় সেরেনা ইউলিয়ামস।
 
বৃহস্পতিবারের সেমিফাইনালে সেরেনার বিপক্ষে ৬-২, ৬-৪ গেমে হারেন চতুর্থ বাছাই এই খেলোয়াড়। এ নিয়ে টানা ১৭ বার সেরেনার কাছে হারলেন শারাপোভা। 
 
দিনের অপর সেমিফাইনালে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন গারবিন মুগুরুজা। ২১ বছর বয়সী মুগুরুজা এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।
 
আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবেন সেরেনা-মুগুরুজা।