সৌদির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাউদ আল-ফয়সালের ইন্তেকাল

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৫:৩৮
 
সৌদি যুবরাজ ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাউদ আল-ফয়সাল বিন আব্দুল আজিজ মারা গেছেন। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
 
রয়েল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফয়সাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
 
ফয়সাল ১৯৭৫ সালের মার্চ মাস থেকে ২০১৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬৬ সাল থেকে তিনি সৌদি পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
 
সৌদি আরবের প্রয়াত বাদশা ফয়সাল এবং ইফফাত আল থুনায়ানের দ্বিতীয় সন্তান যুবরাজ সাউদ আল ফয়সাল ১৯৪০ সালের ২ জানুয়ারি দেশটির তায়েফ নগরীতে জন্মগ্রহণ করেন। সূত্র: বিবিসি ও আল-জাজিরা।