সলোমন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৩:৫১
 
প্রশান্ত মহাসাগরের অদূরে সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প হয়। এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ডাডালি থেকে ১৫৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও রাজধানী হোনিয়ারা থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে ভূমিকম্পটি ৭ মাত্রার বলে জানিয়েছিল সংস্থাটি।
 
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, প্রাপ্ত সমস্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে প্রশান্তমহাসাগরে ধ্বংসাত্মক কোন সুনামির আশঙ্কা করা হচ্ছে না। সূত্র: এএফপি।