রাজধানীর কমলাপুর থেকে আহমেদ রেজা মানিক (৩০) ও ফারুক (২৯) নামে দুই যুবককে অজ্ঞান পার্টির হাত থেকে উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে স্টেশন থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. হৃদয় জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন থেকে অচেতন অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করা হয়। পরে তাদের জ্ঞান ফিরেলে নাম-পরিচয় জানা যায়।
তিনি বলেন, ওই দুই যুবক নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম থেকে ট্রেনে ওঠেন। ট্রেনে হকারদের কাছ থেকে কিছু কিনে খাওয়ার পরই তারা অচেতন হন। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে মানিকের সাত হাজার এবং ফারুকের দুই হাজার টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করেন ভুক্তোভোগিরা।
