বৃষ্টিতে খেলা শুরু নিয়ে শঙ্কা

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৪:৩২
গত দুই দিনের টানা বর্ষণের কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডের খেলা সঠিক সময়ে হবে কি না এ নিয়ে 
সংশয় দেখা দিচ্ছে।
 
টানা বৃষ্টিতে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট ঢাকা রয়েছে। আউটফিল্ডের প্রায় পুরোটাই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
 
শুক্রবার বেলা তিনটায় প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। 
 
বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুপুর ১টার পর স্টেডিয়ামে পৌঁছালেও দক্ষিণ আফ্রিকা দুপুর দুইটা পর্যন্ত হোটেলেই ছিলেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে , সফরকারীদের পৌনে তিনটায় স্টেডিয়ামের উদ্দেশে হোটেল থেকে রওয়না দেয়ার কথা রয়েছে।  
 
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুরের দিকে কিছুটা থামতে পারে। তবে বিকেলে আবার বৃষ্টি শুরু হতে পারে।