ওপরের ছবিটি অভিনেতা ফজলুর রহমান বাবু তার ফেসবুকে পোস্ট করেন সম্প্রতি। যার ক্যাপশন ছিল ‘গুরু-শিষ্য’। আশির দশকে বাবু যোগ দেন মামুনুর রশীদের অরণ্যক নাট্যদলে। যখন তিনি সদ্য কিশোর। আর মামুনুর রশীদ দেশের নাট্যজগতের পরিচিত মুখ। সেখান থেকেই গুরু-শিষ্য সম্পর্ক শুরু তাদের। মামুনুর রশীদের নির্দেশনায় অনেক মঞ্চ নাটকের পাশাপাশি একাধিক টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। একসাথে অভিনয়ও করেছেন অনেকবার। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে একসাথে ছবিটি তোলেন তারা। ‘কাকলী অপেরা’ শিরোনামের নাটকটি প্রচার হবে এবারের ঈদে।
