ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বালি বিমানবন্দরসহ পাঁচটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিবহন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জাভার মাউন্ট রাউঙ থেকে প্রায় এক সপ্তাহ ধরে ধোঁয়া বের হচ্ছে। ফলে এটি বিমানের চলাচলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৫০টি মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। সূত্র: এএফপি ও বিবিসি।
