প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার ভোরের দিকে ময়মনসিংহ শহরে পদদলিত হয়ে অন্তত ২৬ জনের মৃত্যু ও বেশ কিছু লোক আহত হয়েছে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের অধিকাংশই নারী।
নগরীর একটি জর্দা কারখানার কাছে ভোর ৪টা ৪৫ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় সেখানে জাকাতের কাপড় বিতরণ করা হচ্ছিল।
-বাসস
