ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার এক শোকবার্তায় আহতদের চিকিত্সা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানায় জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৬ নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
