বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আজ। কিন্তু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। পিচসহ মাঠের বেশিরভাগ অংশই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। দুপুর আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও তা হয়নি।
এদিকে এই সিরিজে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি। অর্থাৎ আজ খেলা না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে।
