অপছন্দের পাত্রের সঙ্গে প্রেম করায় তিন মেয়েকে খুন করেছেন এক বাবা। এ নিয়ে তার মধ্যে কোন অনুশোচনাও নেই।
২০০৯ সালে কানাডায় মোহাম্মদ শফিয়ার নামে এক পাষণ্ড বাবা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
বৃহস্পতিবার আদালতে দেয়া স্বীকারোক্তিতে তিনি জানান, ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিতভাবে তিনি তার তিন মেয়েকে খুন করেছেন।
তিনি আরো জানান, প্রয়োজন হলে আরও একশ’বার এ ধরনের হত্যাকাণ্ড চালাতে পারবেন তিনি।
সংশ্লিষ্ট আদালতের আইনজীবীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
শফিয়ারের বয়স এখন ৫৮, বিয়ে করেছেন দু’টি। সাত সন্তানের বাবা ছিলেন, তিন মেয়েকে মেরে এখন চার সন্তানের ‘বাবা’ তিনি।
-বিবিসি
