বর-কনে মুম্বাই ফিরলো

আপডেট : ১১ জুলাই ২০১৫, ০২:১৮

আনুষ্ঠানিকভাবে নিজের নামের সঙ্গে কাপুর পদবী যোগ করলেন শাহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত। এখন থেকে তার নাম হবে মিরা রাজপুত কাপুর। দু’দিনের জমকালো অনুষ্ঠান শেষে গত ৮ জুলাই নববধূকে নিয়ে মুম্বাই ফিরেছেন শাহিদ কাপুর। হাতে হাত রেখে বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে দেখা গেছে দু’জনকে। 

ডিএনএ পত্রিকা বলছে, নবদম্পতির সঙ্গে মুম্বাই ফিরেছেন শাহিদের বাবা পংকজ কাপুর এবং তার স্ত্রী সুপ্রিয়া পাঠক। ক্যারিয়ারের বেশিরভাগ সময় জুড়ে নানা অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত রূপালি জগতের বাইরেই নিজের জীবনসঙ্গী খুঁজে নিলেন শাহিদ কাপুর। ইংরেজিতে স্নাতক দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে তার পরিচয় এক ধর্মীয় সংগঠনের মাধ্যমে। মূলত বাবার পছন্দেই মিরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ‘হায়দার’ তারকা।