৪০ হাজার সেনা ছাটাই করবে মার্কিন সেনাবাহিনী

আপডেট : ১১ জুলাই ২০১৫, ০২:৩২

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আগামী দুই বছরের মধ্যে ৪০ হাজার সৈন্য ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। চলতি সপ্তাহে এ সংক্রান্ত যে খবর ফাঁস হয়েছিল তা নিশ্চিত করতে একথা বলা হয় ।

মার্কিন সেনাবাহিনীর ফোর্স ম্যানেজমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল র্যান্ডি জর্জ পেন্টাগনে এক সম্মেলনে বলেন, সৈন্য সংখ্যা হ্রাস করতে আমাদের যা করা সম্ভব তা করব। এটা করা খুবই কঠিন। কিন্তু তা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’ এএফপি।