জার্মানির দক্ষিণাঞ্চলে বাভারিয়ান প্রদেশের গুলি করে ৮২ বছরের এক নারী ও এক সাইকেল আরোহীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করেছে। শুক্রবার একটি চলমান গাড়ি থেকে এক বন্দুকধারী এ হত্যাকাণ্ড চালায়।
পুলিশ জানায়, বন্দুকধারী একটি রুপালি খোলা কারে ভ্রমণ করছিলেন। তিনি আরও দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান। তবে তারা অক্ষত রয়েছেন।
