দেশের সব বিত্তবান মানুষদের ‘সরকারি জাকাত ফান্ড’এ জাকাত দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
জাকাত সংগ্রহ করতে গিয়ে শুক্রবার ময়মনসিংহে পায়ের নিচে চাপা পড়ে মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছে সংস্থাটি।
শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র কোরআনের নির্দেশনা মতে জাকাত বিতরণ নিশ্চিত করতে ‘সরকারি জাকাত ফান্ড’ শিরোনামে সব তফসীলি ব্যাংকের প্রত্যেক শাখায় নির্ধারিত অ্যাকাউন্টে জাকাত দেয়ার আহ্বান জানানো হচ্ছে।
