৯ ডাকাতকে আটক করল ডিবি

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১১:১৯
ডাকাত সর্দারসহ ৯ ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 
শনিবার সকালে ডাকাতদের আটক করা হয়েছে।
 
আটক ডাকাত সর্দারের নাম ইব্রাহীম। শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে তাদের তাদের আটক করা হয়।
 
শনিবার বেলা পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।