মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত ইতালিয়ান উপ-দূতাবাসে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে, এটি গাড়ি বোমা বিস্ফোরণ। তবে এখনো পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।
বিবিসির খবরে জানানো হয়েছে, শনিবার সকালের এই বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত মাসে এই কায়রোতেই গাড়ি বোমা হামলায় মারা গেছেন দেশটির পাবলিক প্রসিকিউটর হিশাম বারাকাত।
খবর বিবিসির।
