হাসপাতালে তরিকুল ইসলাম

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৫:৪৯
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ায় শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
 
বর্তমানে ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে রয়েছেন বিএনপির এই নেতা।