‘গণমাধ্যম জাতির বিবেকের গতিপথকে শাণিত করে’

আপডেট : ১১ জুলাই ২০১৫, ২২:২১
 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা যেমনি জাতির বিবেক তৈরি করে তেমনি গণমাধ্যম সেই বিবেকের গতিপথকে শাণিত করে। একটি দেশের গণমাধ্যই পারে সে দেশকে পরিবর্তন করতে। কাজেই শুধু উচ্চ শিক্ষা নয়, সব ধরনের শিক্ষার বিকাশে ও জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।
 
শনিবার ‘উচ্চ শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার হলে আয়োজিত এই সেমিনারের আয়োজক ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ।
 
উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন স্বদেশ রায়, মোস্তাফিজ শফি এবং তুষার আব্দুল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। 
 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকা শারমিন আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।