গ্রিসের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা চায় ইউরো মন্ত্রীরা

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১০:২২
সমঝোতা না হলে গ্রিসকে ইউরো জোন থেকে বেরিয়ে যেতে হতে পারে
 
গ্রিসের কাছ থেকে আরও বেশি নিশ্চয়তা চাইছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা। যাতে বেইলআউটের অর্থ পাওয়ার পর তারা তাদের প্রতিশ্রুত সংস্কার কর্মসূচির সবটাই বাস্তবায়ন করবেন।
 
গ্রীসের বিষয়ে বেইলআউট চুক্তি নিয়ে ইউরো জোনের ১৮টি দেশের অর্থমন্ত্রীদের আট ঘণ্টার বেশি সময় আলোচনার পর তেমন ইঙ্গিত পাওয়া গেছে।
 
তবে কোন সিদ্ধান্তে পৌছতে না পারায় রবিবার সকালে আবার আলোচনা শুরু হবে। রবিবার বিকালের দিকে ইউরো জোনের শীর্ষনেতাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেই তাদের মতামত তুলে ধরতে হবে।
 
ব্রাসেলসে ওই আলোচনায় গ্রিক অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটোস অন্যদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। হয়তো অর্থ সহায়তা পেলে তার সরকার প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করতে পারবে।
 
আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই একটি সমঝোতা হবে বলে ইউক্লিড সাকালোটোস আশা করছেন।
 
তবে ইউরো গ্রুপের প্রধান জেরোন ডিজসেলব্লোম বলছেন, আলোচনার এখনো অনেক বিষয় বাকি রয়েছে।
 
সূত্র: বিবিসি বাংলা।