দ্বিতীয় টেস্টে স্টার্কের খেলা নিয়ে সন্দেহ

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১১:০১
 
অ্যাশেজ সিরিজে কার্ডিফে পরাজিত হওয়া প্রথম ম্যাচে দুই ইনিংসে সাত উইকেট শিকার করলেও পায়ের গোড়ালির ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের খেলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
 
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় স্টার্ককে স্বাচ্ছন্দ্য মনে হয়নি। দুই বছর আগে ইনজুরিটা পুনরায় ফিরে আসায় মাত্র ১৩ ওভার বোলিং করেছেন স্টার্ক। ২০১৩ সালে তাকে অস্ত্রোপচার করতে হয়েছিল এবং ভক্তরা চাইবে না তিনি আবারো এক সমস্যায় পড়ুক।
 
সাবেক উইকেটরক্ষক ইয়ান হিলি ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন এবং তৃতীয় দিন স্টার্ককে ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে বলে আভাস দেন। তিনি বলেন, ‘আমরা শুনেছি পায়ের গোড়ালিতে ইনজেকশন নিয়ে তাকে খেলতে হয়েছে এবং সত্যিই তার বেশ সমস্যা হচ্ছে। তবে সে সাফল্য পেয়েছে।’

খবর বাসসের।