অসাম্প্রদায়িক বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল: খালিদ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৫০

সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন সারা বিশ্বের একটি রোল মডেল। বর্তমান সরকার প্রগতিশীল ও অসাম্প্রদায়িক  চেতনার বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে চায়। সোমবার রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুরে সনাতন ধর্মাবলম্বীদের শিবরাত্রির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'অন্ধকার ও অজ্ঞতা দূর করতে শিব রাত্রি পালন করা হয়। প্রগতির ধারায় আমরা অন্ধকারকে জয় করে আলোর পথে এগিয়ে যাব। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রেরণা আমাদের মহান মুক্তিযুদ্ধ, এর দার্শনিক হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ আজকে যেমন উন্নয়নের রোল মডেল। তেমনি ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনার এক রোল মডেল'।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে, এক চেতনার অধীনে থেকে বাস করে। সে চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা। যখন গোধূলি নামে তখন একইসঙ্গে মসজিদ থেকে আজানের ধ্বনি এবং শাঁখের ধ্বনি জানান দেয় যে আমরা মহান বাঙালি জাতি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আজান দিলে যখন মুসলিম পুরুষরা মসজিদের দিকে যায়, তখন হিন্দু নারীরা তুলসী তলায় প্রদীপ প্রজ্জ্বালন করে। ঈদের সময় যেমন হিন্দু, মুসলিম নির্বিশেষে সবাই আনন্দ করে, তেমন পূজা-পার্বনে সব বাঙালি মেতে উঠে আনন্দ ভেলায়'।

আরও পড়ুন:  নেদারল্যান্ডসও আশ্রয় দেবে না শামীমাকে

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি