ডি কককে ফেরালেন মুস্তাফিজ

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৬:৩৩
 
বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান।  দলীয় ১৬ রানের মাথায় তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন কুইন্টন ডি কক। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে যোগ দিয়েছেন ফাফ ডু প্লেসিস। 
 
এর আগে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
 
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেদারদিন,  ক্রিস মরিস, কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।