সিরিজ বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র পাঁচ রানেই সাজঘরে ফিরে গেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গত ম্যাচের বিধ্বংসী বোলার কাইসো রাবাদার শিকারে পরিণত হন তিনি।
