দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌম্যের অর্ধশতক

আপডেট : ১২ জুলাই ২০১৫, ২০:৫৯


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অর্ধশতক করেছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যান তার অর্ধশতক পূর্ণ করতে ৪৭ বল খেলেছেন। এর মধ্যে নয়টি চারের মার রয়েছে। এটি সৌম্যের ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক।