জয়ের পথে বাংলাদেশ

আপডেট : ১২ জুলাই ২০১৫, ২১:৩৪


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চিত জয়ের পথে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রোটিয়াদের বেঁধে দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪০ রান। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ২৩ রান।