বাগদাদে বোমা হামলায় নিহত ৩৫

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১০:৫৫
 
ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা ও আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এই হামলা চালানো হয়। 
 
নিরাপত্তা ও হাসপাতাল সূত্র বলেছে, শাবের উত্তরাঞ্চলে গাড়িবোমা ও আত্মঘাতী বোমা হামলায় ১৯ জন নিহত হয়েছেন। গাড়ি বোমাটি একটি বাজারের কাছে বিস্ফোরিত হয়।
 
রাজধানীর উত্তরাঞ্চলীয় বুনৌকে একটি গাড়িবোমা হামলায় নয়জন নিহত হয়েছেন। তিন হামলায় শতাধিক আহত হয়েছেন।
 
তাত্ক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে বাগদাদের পশ্চিমাঞ্চলে আনবারে ও ইরাকের উত্তরাঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণে নেয়া আইএস প্রায়ই হামলা চালিয়ে আসছে। সূত্র:  রয়টার্স।