অবশেষে ব্রাজিলে ফিরলেন দেশটির তারকা ফুটবলার রোনালদিনহো। রিও দি জেনেইরোর ক্লাব ফ্লুমিনেসে নাম লিখিয়েছেন তিনি। ব্রাজিলের ক্লাবটি জানিয়েছে, রোনালদিনহোর সঙ্গে ১৭ মাসের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা।
এর আগে মেক্সিকোর ক্লাব কেরেতারোতে এক বছর কাটিয়েছেন দুই বারের বর্ষ সেরা এই ফুটবলার।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জিতেছেন। এসি মিলানের হয়ে জেতেন সেরি আর শিরোপা। ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্বাদ পান কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপারও। কিন্তু এখনো জেতা হয়নি ব্রাজিলের সেরি আ শিরোপা। তাই ব্রাজিলে ফিরে বললেন, একটা শিরোপা, যেটা আমার নেই; অনেক বিষয়ের মধ্যে এটা আমাকে আবার ব্রাজিলে ফিরতে বেশি অনুপ্রাণিত করেছে।
