বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে আসা-যাওয়া করতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সোমবার নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান রিপন, প্রতি বছর ঈদকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ বাস ও লঞ্চ রং করে নামানো হয়। এগুলো দুর্ঘটনার আশঙ্কাকে আরো বাড়িয়ে দেয়। এদিকে সরকারকে নজর দিতে হবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল করা হবে- এমন বক্তব্যের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানির চেষ্টা করলে মানুষ তা মেনে নেবে না। যারা বিচারের কথা বলছেন ভবিষ্যতে তাদের বিচার হবে।
