গ্রিসের বেলআউট প্রশ্নে সমঝোতায় ইউরোজোন

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৮:৩৮
 
দীর্ঘ আলোচনার পর গ্রিসকে তৃতীয়বারের মতো বেলআউট দিতে সম্মত হয়েছে ইউরোজোনের নেতারা। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক বলেছেন, বেলআউটের উপর আলোচনার পর নেতারা ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে। এটি সিদ্ধান্ত গৃহীত হওয়ায় গ্রিসকে সহায়তার সিদ্ধান্ত নেয়া হলো।
 
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জেন ক্লড জাঙ্কার বলেছেন, ‘গ্রিক্সিট হচ্ছে না’। অর্থাৎ ইউরোজোন থেকে গ্রিস আর বের হয়ে যাচ্ছে না।
 
বেইল-আউট নিয়ে ইউরোজোন নেতারা গ্রিসের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন, তা বুধবারের মধ্যে গ্রিসের পার্লামেন্টে বিল আকারে উত্থাপিত হবে এবং যেহেতু সরকার বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত, তা পাস হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
 
রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা টানা প্রায় ১৭ ঘণ্টা বৈঠক করে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। সূত্র: বিবিসি।