সরকারি কর্মচারী আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কাযালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারি কর্মচারীদের জন্য একটি আইন করার কথা বহু বছর ধরে আলোচিত হচ্ছে।’
