সাইবেরিয়ায় সামরিক ছাউনি ধসে রাশিয়ার ১৮ সৈন্য নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৭:৩৬

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক ছাউনি ধসে ১৮ সৈন্য নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৫ সৈন্য। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ সোমবার দেশটির সংবাদ সংস্থাকে বলেন, ধ্বংসস্তুপের মধ্য থেকে রাশিয়ার ৩৭ সৈন্যকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, এখনও পাঁচ সৈন্য নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারে অনুসন্ধান অভিযান চলছে।