ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দুটি ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। যানবাহনে কোন প্রকার চাঁদাবাজির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজ যত শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না।
অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিবুল্লাহ, মোখলেছুর রহমান, মো: জাকারিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।
