পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকাল ৮ টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনস্থ দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লীগন জামাতে অংশ নেবেন।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
