রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে মজিবুর রহমান নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মজিবুর আজিজ ক্যাবল নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভোররাতে নিজের বাড়ির কাছেই মজিবুরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার শরীরের কয়েক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। তবে স্বজনরা তার মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক জানাতে পারেনি।
