ভারতে মাওবাদী বিদ্রোহীদের হাতে চার পুলিশ অপহৃত

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১২:০৩
 
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা চার পুলিশকে অপহরণ করেছে। সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা জানান, সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাস বাজাপুর জেলার কুটরো গ্রামের মধ্যদিয়ে যাওয়ার সময়ে বিদ্রোহীরা তাদের অপহরণ করে।
 
এখন পর্যন্ত অপহূত পুলিশ সদস্যদের বিষয়ে কিছু জানা যায়নি উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, তাদের অনুসন্ধানে কাজ চলছে।
 
উল্লেখ্য, মাও নিয়ন্ত্রিত কুটরো এলাকা রাজধানী রায়পুর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

খবর বাসসের।