চেলসিতে যোগ দিলেন গোলরক্ষক আসমির

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৩:৩৩
 
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিলেন স্টোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ। স্ট্যামফোর্ড ব্রিজের হয়ে তিনি ‍আগামী চার বছরের জন্য চুক্তি সারলেন।
 
গত মৌসুম শেষে চেলসির অভিজ্ঞ গোলরক্ষক পিটার চেক আর্সেনালে যোগ দেয়ায় চেলসি কোচ হোসে মরিনহো আসমিরের দিকে নজর দেন। আর সর্বশেষ চেলসি ও স্টোক ১৩ জুলাই টুইটারে ব্যাপারটি নিশ্চিত করে। স্টোকের হয়ে পাঁচ বছর খেলা আসমিরকে এখন অন্য গোলরক্ষক থাইবাউট কোরতোইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
 

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দলের খেলা এ তারকা ব্লুজদের হয়ে আগামী মাসে শুরু হওয়া নতুন মৌসুমে ১ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন। অন্যদিকে কোরতোইসের জার্সি নম্বর ১৩।