ফ্রান্সে পেট্রোকেমিক্যাল কারখানায় বিস্ফোরণ

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৩:১৬
 
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মার্সাইর কাছে মঙ্গলবার একটি পেট্রোকেমিক্যাল কারখানায় দু’দফা বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র একথা জানায়। সূত্র জানায়, এ বিস্ফোরণে জ্বালানি সামগ্রী বোঝাই ৫০০ মিটার দূরত্বের দু’টি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর রাত তিনটায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। মার্সাই-ম্যারিগনান বিমানবন্দরের কাছে বারি-ইতাংয়ে লিওনদেলবাসেল এ কারখানা।

খবর এএফপির।