খুলনায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ২১:৩৮
খুলনায় বিল থেকে সোহাগ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জেলার বটিয়াঘাটা উপজেলার আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ নগরীর লবণচরা থানার পুটিমারী বিল থেকে তার লাশ উদ্ধার করে।
 
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তার মৃত্যুর রহস্য সম্পর্কে কিছুই জানা যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।