রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-শাহাদাত, জাহিদুল, জাকির, আলমাস ও বিশাল।
জানা গেছে, ভিকারুন্নেসা স্কুলের বিপরীত পাশে অবস্থিত ঐ ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলার সময় এই ঘটনা ঘটে। আহতদের চারজন চিকিত্সা নিয়ে চলে গেলেও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে।
