কমলনগরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৫:১১
 
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে মো. কামরুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর শামছুদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।
 

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, সকালে মতিরহাট বেড়ীবাঁধের কাছে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।