১৬ মাসের শিশু উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৫:৪৭


রাজধানীর যাত্রাবাড়ি থেকে বুধবার অপহৃত ১৬ মাসের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-২। এ সময় দুইজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানান, বেতন-ভাতা না দেয়ায় শ্রমিকরা মালিকের ছেলেকে অপহরণ করে। এ বিষয়ে বিকেল ৩টায় প্রেস ব্রিফিং-এ বিস্তারিত জানানো হবে।