তামিমের ১৫০ ওয়ানডে

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৬:২৬
 
ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তামিম ইকবাল। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিয়ারের ১৫০ তম ম্যাচে খেলতে নামেন তিনি।
 
এর আগে মোহাম্মদ আশরাফুল (১৭৫), সাকিব আল হাসান (১৫৬) মাশরাফি বিন মুর্তজা (১৫৫), মুশফিকুর রহিম (১৫৫) ও আব্দুর রাজ্জাক (১৫৩) এই মাইলফলক স্থাপন করেছিলেন।