মিলারকে ফেরালেন মাশরাফি

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ২০:১০

৩০তম ওভারের শেষ বলে মাশরাফির শিকারে পরিণত হলেন ডেভিড মিলার। বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৪০ ওভারে।

এদিকে আবারো দক্ষিণ আফ্রিকার ওপর চাপ ধরে রেখেছে বাংলাদেশ। আউট হয়ে ফিরে গেছেন কুইন্টন ডি কক (৭), হাশিম আমলা (১৫), ফাপ ডু প্লেসিস (৬), রাইলি রুশো (১৭) ও ডেভিড মিলার (৪৪)। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান।