রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৫ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিক শাহাদাত (২০), জাহিদুল (২০), জাকির (২১), আলমাস (২০) ও বিশালকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক জাহিদুল জানান, ভিকারুন নিসা নূন স্কুলের বিপরীত পাশে অবস্থিত নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ভোরে হঠাত্ করেই তাদের ওপর ছাদের রডের খাঁচা ধসে পড়ে। এতে নিচে পড়ে তারা আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহাদাতের অবস্থা আশঙ্কাজনক।
