ডেসমন্ড টুটু হাসপাতালে

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ০১:০২

শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার দেশটির কেপ টাউনের একটি হাসপাতালে ইনফিকশনের কারণে ভর্তি হন ৮৪ বছর বয়সী এই বর্ণবাদবিরোধী নেতা। খবর সিএনএন’র।

 

গত কয়েক বছর স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতায় আক্রান্ত টুটু। তার মেয়ে রেভারেন্ড ক্যানোন মফো টুটু বলেন, আমরা আশা করছি দুই একদিনের মধ্যে বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার জন্য ১৯৮৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন টুটু। তিনি ডেসমন্ড টুটু পিস ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। ২০১৩ সালে একবার ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টুটু। গত বছর থেকে তিনি তার বিদেশ ভ্রমণ বাতিল করেন। তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত।