প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীতে আটক ৬

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১১:২৩
 
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতাসহ ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
 
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেছেন, রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে রায়হান চৌধুরী প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা।
 
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।