অলিম্পিকে টি-২০ ক্রিকেটের অন্তর্ভুক্তি চান রিকি পন্টিং

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১২:৩৮
 
অলিম্পিক গেমসে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের অন্তর্ভুক্তি চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এজন্য মেলবোর্ন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) অনুরোধও জানিয়েছেন তিনি। তার সাথে একই সুরে কথা বলেছেন তিন দেশের সাবেক তিন অধিনায়কও। এরা হলেন— ইংল্যান্ডের মাইক বিয়ারলি, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ভারতের সৌরভ গাঙ্গুলী।
 
অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলে খেলাটির বিশ্বায়ন আরো দ্রুত ঘটবে মনে করা পন্টিং বলেন, ‘ভিন্নভাবে ক্রিকেটকে আরো জনপ্রিয় করার এটিও একটি মাধ্যম। কারণ খেলাধুলার অন্যতম শিকড় অলিম্পিক গেমস। যদি এখানে ক্রিকেটকে অর্ন্তভুক্তি করা যায়, তবে ক্রিকেটের জন্য তা ভালো হবে। এতে ক্রিকেটের উন্নতি ও জনপ্রিয়তা আরো বাড়বে। অবশ্যই টি-২০ ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাই বলছি আমরা।’
 

অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি ব্যাপারে আইসিসির সাথে আলাপ-আলোচনাও করবে এমসিসি। প্রাথমিকভাবে ১২ দলকে নিয়ে কোয়ালিফাইং রাউন্ড শুরুর প্রস্তাব করবে বলেও জানায় এমসিসি।