ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১৩:৫৭
 
বিতর্কিত অঞ্চল কাশ্মীরের ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
গত সপ্তাহে রাশিয়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বৈঠকের পর এই ঘটনা ঘটল।
 
তবে ভারতের সেনা ও বিমান বাহিনী তাদের ড্রোন ভূপাতিত করার খবর অস্বীকার করেছে।
 
কাশ্মীরের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজন বিরাজ করছে। ২০০৩ সালে সেখানে অস্ত্রবিরতিতে যায় ভারত-পাকিস্তান। কিন্তু একে অপরকে প্রায় সন্ত্রাসী কর্মকা্লের অভিযোগ তোলে।
 
বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভিম্বারের  কাছে সীমান্তে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। এটি উপর থেকে ছবি তুলতো।
 
এই ঘটনায় পাকিস্তানে ভারতের কূটনীতিককে ইসলামাবাদে তলব করা হয়েছে। সূত্র: বিবিসি।