স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ঈদুল ফিতরের ছুটিতে সরকারি হাসপাতালে রোগী সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দিয়ে বলেন, ঈদের ছুটিতে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা সেবা যাতে ব্যাহত না হয় সে জন্য সবার সতর্ক থাকতে হবে।
ঈদের ছুটিতে রোগী সেবা নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ঈদের ছুটিতে হাসপাতালে রোগী সেবার দুর্বিসহ চিত্র দেখা যায়। চিকিত্সক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে ছুটি নিয়ে বাড়ি চলে যান। এতে করে রোগীরা চিকিত্সা বঞ্চিত হন। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এ সব থেকে সতর্ক থাকতে হবে। দায়িত্বরতদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখারও নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
